সবুজ আন্দোলনের ফেনী জেলা শাখার উদ্যেগে আগামীকাল (বুধবার) সকাল ১০টায় দৈনিক স্বাস্থ্যতথ্য কার্যালয়ে সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মাহতাব হোসাইন মাজেদ এর সভাপতিত্বে সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদযাপিত হবে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সবুজ আন্দোলনের কেন্দ্রিয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী হুমায়ুন কবির, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সাপ্তাহিক চট্টবানীর প্রকাশক ও সম্পাদক নুরুল কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফেনী আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট পার্থপাল চৌধুরী, ৬নং কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল ইসলাম, ফেনী আইনজীবি সমিতির সদস্য এডভোকেট তারেক আজীজ ও সবুজ আন্দোলনের ফেনী জেলার নেতৃবৃন্দ. সদস্য ও ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দ।