Sunday, September 13

ফের আলোচনার জন্য প্রধানমন্ত্রীকে ঐক্যফ্রন্টের চিঠি

0

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ফের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত চিঠিটি রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পাঠানো হয়েছে।
গণফোরামের সহ-সভাপতি আ হ ম শফিকুল্লাহ, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক ও মোশতাক আহমেদ চিঠি নিয়ে রোববার পৌনে ১২টার দিকে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সংলাপের চিঠিটি পৌঁছানোর জন্য তা গ্রহণ করেছেন আওয়ামী লীগ সভাপতির ব্যক্তিগত অফিস সহকারী মোহাম্মদ আলাউদ্দিন ও মাসুদুর রহমান।
ওই চিঠিতে ড. কামাল হোসেন বলেছেন, গত ১ নভেম্বর সংলাপ হয়েছিল। কিন্তু ঐক্যফ্রন্টের আলোচনা অসমাপ্ত রয়ে গেছে। এ জন্য আবারও আলোচনায় বসা জরুরি।
তিনি আরও লিখেছেন, ঐক্যফ্রন্টের সাত দফা নিয়ে সাংবিধানিক ও আইনগত দিক বিশ্লেষণের জন্য স্বল্প পরিসরে আলোচনা আবশ্যক।
তবে ওই চিঠিতে সংলাপের কোনও দিনক্ষণ প্রস্তাব করেননি ড. কামাল হোসেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.