Friday, August 21

ফের ক্ষমতায় আসছেন জাস্টিন ট্রুডো!

0

দ্বিতীয় বারের মত কানাডায় ক্ষমতায় আসছেন জাস্টিন ট্রুডো! বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে প্রথম দফায় ভোট শেষে ফলাফলে এগিয়ে আছে জাস্টিন ট্রুডোর ট্রুডোর ক্ষমতাসীন দল লিবারেল পার্টি।

কানাডার ব্রডকাস্টিং কর্প জানিয়েছে, ৩২টি নির্বাচনী জেলার ২৫টিতেই এগিয়ে আছে জাস্টিন ট্রুড্রোর লিবারেল পার্টি। ধারণা করা হচ্ছে, দেশটির স্থানীয় সময় সোমবার রাতে বা মঙ্গলবার সকালের মধ্যে পূর্ণাঙ্গ ফল জানা যাবে।

কানাডার ৪৩ তম জাতীয় নির্বাচনে জাস্টিনের মূল প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি অব কানাডা-র নেতা অ্যান্ড্রু শির। দেশটিতে এককভাবে সরকার গঠনে প্রয়োজন ১৭২টি আসন।

পাঁচ সপ্তাহের নির্বাচনি প্রচারণা শেষে সোমবার দেশটিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দেশটিতে এবারের নির্বাচনে মোট ছয়টি রাজনৈতিক দল লিবারেল, কনজারভেটিভ, নিউ ডেমোক্রেটিক, ব্লক কুবেকুয়া, গ্রিন ও পিপলস পার্টি অব কানাডা অংশ নেয়। তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স, সিবিসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.