Thursday, September 17

ফের বাসচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

0

রংপুরে বাসচাপায় জিয়ন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন স্থানীয়রা। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দর্শনা এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের শুঁটকির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়ন বদরগঞ্জের লোহানীপাড়া ইউনিয়নের মণ্ডলেরহাট গ্রামের জাহিদুল ইসলামের ছেলে এবং নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়ন দর্শনার ঘাঘটপাড়া এলাকার একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করত। সকালে প্রাইভেট পড়া শেষে মেসে ফেরার সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি বাস ওই এলাকায় তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় জিয়ন।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় জিয়নের মরদেহ নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গেলে সেটি ভাঙচুর করে বিক্ষুব্ধ লোকজন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রংপরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.