Monday, September 14

ফের হাসপাতালে অভিনেত্রী পরীমনি

0

শুক্রবার রাতে তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যাপক জ্বর থাকায় তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। রাতে তার ১০৪ ডিগ্রি জ্বর ছিল।

হাসপাতালে ভর্তি হওয়ার পর মধ্যরাতে সেই খবর নিজেই জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন পরীমনি। হাসপাতালের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আবারও।’ তিনি এখন হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. নিখাত শায়লা আফসারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

কয়েক দিন আগেও তাকে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তাই, তিনি ওই পোস্টে লিখেছেন ‘Again’.

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, তার শরীর থেকে রক্ত সংগ্রহ করা হয়েছে। রক্ত পরীক্ষার রিপোর্ট শনিবার পাওয়া যাবে। এরপর চিকিৎসকরা বলতে পারবেন, কী ধরনের জ্বরে আক্রান্ত পরীমনি। ইতিমধ্যেই জ্বর কমার জন্য ওষুধ দেয়া হয়েছে পরীমনিকে।

এর আগে ইদের দিনও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পরীমনিকে। বাড়িতে অসুস্থ হয়ে পড়ায় গত ১৬ জুন সকালে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

তখন হাসপাতাল থেকে জানানো হয়, পরীমনি কোনো কারণে উদ্বেগের জন্যই অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা ভর্তি ছিলেন তিনি। ওই সময় তার চিকিৎসা করেন ডা. তামজিদ আহমেদ।

গত ১৭ জুন ঘরে ফিরে ফেসবুকে একটি পোস্ট দেন পরীমনি। সেই পোস্টে তিনি লেখেন, ‘আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আর আমি জানি, আপনিও আমাকে অনেক ভালোবাসেন।’

পরীমনির সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘স্বপ্নজাল’। গত ৬ এপ্রিল মুক্তি পেয়েছে ছবিটি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.