Tuesday, July 28

ফেসবুকে দেখা যাবে আইপিএল!

0

ইন্ডিয়ান প্রিমিয়র লিগের (আইপিএল) ম্যাচগুলো অনলাইন সম্প্রচারে আগ্রহ দেখিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসফুক। আইপিএলের আগামী আসরের ডিজিটাল সম্প্রচার সত্ত্বের জন্য বিট করেছিল ফেসবুক। নিলামে মার্ক জুকারবার্গের প্রতিষ্ঠানটিকে কঠোর চ্যালেঞ্জ জানিয়েছিল জিও, এয়ারটেলের মতো কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ডিজিটাল সত্ত্ব পেল এটারটেল, টাইমস নেটওয়ার্ক ও ফেসবুক। টিভি সম্প্রচার সত্ত্ব পেয়েছে সনি পিকচার্স নেটওয়ার্ক ও স্টার ইন্ডিয়া

প্রাথমিকভাবে মুম্বাইতে আইপিএল মিডিয়া সত্ত্বের নিলামের বিডে ২৪টি আন্তর্জাতিক কম্পানি অংশ নেয়। জিও, এটারটেল, ফেসবুক ছাড়াও এই সম্প্রচার সত্ত্বের দৌড়ে ছিল ইয়াহু, স্টার ইন্ডিয়া, সনি পিকচার্স, অ্যামাজন, ডিসকভারি, ব্রিটিশ টেলিকম, ইএসপিএন ডিজিটাল মিডিয়ার মতো প্রতিষ্ঠানগুলো।

২০১৭ মৌসুমের আইপিএলের টিভি সম্প্রচার সত্ত্ব ছিল সোনি পিকচার্সের হাতে। অন্যদিকে ডিজিটাল মিডিয়ার সত্ত্ব ছিল স্টার ইন্ডিয়ার অধীনে। অন্যদিকে চলতি বছরের জুনেই  ৫ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পনসরের সত্ত্ব পেয়েছে মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিভো। অর্থাৎ ২০১৮ সাল থেকে ২০২২ পর্যন্ত আইপিএলের টাইটেল স্পনসর থাকবে চীনের এই মোবাইল প্রতিষ্ঠানটি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.