এম,কে,আলম রাসেল খান: ফ্যামিলি টেক্স (বিডি)লি: এর ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত (৩১শে ডিসেম্বর ২০১৯), মঙ্গলবার,রেশমি কমিউনিটি সেন্টার,এয়ারপোট রোড,চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মেরাজ ই মোস্তফা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে আরও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক তাবাসসুম করিম,স্বাধীন পরিচালক আসলাম পারভেজ,এমদাদুল হক,সিএফও জুব ব্রত মজুমদার, কোম্পানি সচিব এস.সি.চৌধুরী এফসিএ সহ উর্ধ্বতনকর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ।
উক্ত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সাধারণ শেয়ারহোল্ডারগণ কোম্পানির সার্বিক বিষয়ের উপর আলোচনাপূর্বক ব্যবসায়ের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ২০১৮-১৯ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডার পাশাপাশি কোম্পানী ঘোষিত নো ডিভিডেন্ড অনুমোদন করেন উপস্থিত সাধারণ শেয়ারহোল্ডারবৃন্দ।