Tuesday, August 4

ফ্রিল্যান্সিং এবং আমি

0

হ্যাঁ গল্পটা আমারই। গল্পটা ভেবে রেখেছিলাম অনেকদিন আগেই লিখবো বলে । তবে লেখার মত সাহস ছিলনা আমার কিন্তু স্বপ্ন ছিল। আসলে এইটাকে গল্প বলা ভুল হবে, এটাতো বাস্তব।
আমার শুরুটা হয়েছিল অনেক কষ্টের। প্রথম আমার বাবা কম্পিউটার কিনে দিয়ে ছিলেন ২০০৯ এর শুরুর দিকে। তার আগে থেকে প্রায় পত্রিকায় পড়তাম অনলাইনে কাজ করে নাকি টাকা পাওয়া যায়। যেহেতু ছোটবেলা থেকেই আমার প্রযুক্তির প্রতি আগ্রহ ছিল তাই ভাবলাম আমিও অনলাইনে কাজ করব আর টাকা কামাবো।
কিন্তু চট্টগ্রামে তেমন কোন ভালো প্রতিষ্ঠান নেই শিখানোর । কি করার শুরুটা নিজের চেষ্টায় মনে আছে তখনকার সময়ের জনপ্রিয় দুইটা ব্লগ ছিল একটা টেকটিউনস আরেকটা টিউনার পেইজ । এখনও হয়তো তবে আগের মত আগ্রহ নিয়ে এখন আর কেউ ব্লগ লিখে না । এই দুইটা ব্লগ থেকেই আমার হাতেখড়ি । এর পর আশেপাশে দুএকজন ছিল যারা আমাকে সাহায্য করেছে ।
বিভিন্ন ব্লগ পড়ে, গুগলে খুঁজে অনেক কিছু শিখতে লাগলাম। । এরপর ক্যাপচা এন্ট্রির কিছুটা কাজ শুরু করলাম। ১০০০ ক্যাপচার জন্য $১ পেমেন্ট করতো। কিন্তু আসলে তারা ১৫০০-২০০০ ক্যাপচা এন্ট্রি করলে $১ দিত যা করতে আমার প্রায় ৬-৭ ঘণ্টা সময় লাগত।
এর মাঝেই নিজেকে গুছিয়ে নিতে শুরু করি । আজকের বর্তমান অবস্থানটা একদিনে তৈরী হয়নি । সেই সময়ের দিনে ৬-৭ ঘন্টায় মাত্র $১ পেমেন্ট পেতাম । আবার মাঝে মাঝে টাকাও মেরে দিত ।
কখনো হতাশ হয়ে পিছিয়ে যাই নি । হোছড় খেয়েও চেষ্ঠা করেছি উঠে দাড়ানোর । এর মধ্যেই ওয়েব ডিজাইনটা শেখা শুরু করি ।বিভিন্ন ব্লগ এবং টিউটরিয়াল তো সেই সময় খুব কাজে দিয়েছিল । আর সেই সাথে এলাকার দুএকজন খুব সাহায্যও করেছিল । ২০১৩ কি ২০১৪ এর দিকে প্রথম জবে প্রবেশ করি যে পরিমাণ সেলারিতে সেটা শুনলে আজকের যে কারোই মনে হবে এর থেকে ঘরে বসে ঘুমানোও ভালো । খুব বেশীদিন আমার প্রথম চাকরী জীবন স্থায়ীত্ব পায় নাই । আমাদের সময় কমিউনিটিগুলো অনেক স্ট্রং ছিল । শেখানোর মেন্টালিটিও খুব বেশী ছিল । কেউ কিছু সাহায্য চাইলে নিজ হাতে ধরেই সেটা করে দিত । elance এবং Odesk দিয়ে আমার অনলাইন মার্কেটে যাত্রা শুরু । একটা সময় খুব ভালোয় ছিল কিন্তু মাঝে দুটো এক হয়ে যাই এবং কোন এক অজাান কারণে আমার প্রাফাইল সাসপেন্ড করে পরে আর আপিল করি নাই । এর মাঝেই বাংলাদেশের লোকাল কিছু ক্লায়েন্ট এবং স্কাইপিতে বেশ কয়েকজন ক্লায়েন্ট নিয়ে আমার বর্তমান অবস্থানে দাড়ানো । আমি যেভাবে সহযোগিতা পেয়েছি সেই উদেশ্যে অনেকের বারন সত্ত্বেও বিভিন্ন সরকারি প্রজেক্ট এ জয়েন করি কিছু শিখানোর উদেশ্যে । যতদিন পেরেছি কিছু শিখানোর চেষ্টাও করেছি ।
এখন অনেকগুলো ফেইসবুকের কল্যানে অনেকগুলো পোস্ট দেখি যে ফ্রিল্যান্সিং শিখানো হয় । রাস্তার মোড়ে অলিতে গলিতে পোস্টার দেখি মাসে ২০০০০-৩০০০০ টাকায় কোন পরিশ্রম ছাড়া অনলাইলে ঘরে বসে আয় করুন । খুব খারাপ লাগে এবং কষ্টও হয় এসব দেখে । এবং মনে হয় সেই কমিউনিটিগুলোর আজ অনেব অভাব । আজ কেন যেন সবাই স্বার্থপর হয়ে গেছে । আগের মত আমাদের কমিউনিটিগুলো নেই । নিজেদের অন্তদন্দ্বে সবই যেন হারিয়ে যেতে বসেছে ।
লেখক: মামুনুর রহমান
প্রধান আইটি কর্মকর্তা MRBDL

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.