Friday, August 28

ফ্লাডলাইটের আলোয় বিপিএলের দুপুরের ম্যাচ

0

বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে। শুক্রবার থেকে আবার ঢাকায় ফিরেছে বঙ্গবন্ধু বিপিএল। কিন্তু তৃতীয় পর্বের প্রথম দিনের ম্যাচ নিয়ে তৈরি হয় শঙ্কা। কারণ দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাত থেকে ঢাকায়ও বৃষ্টি ঝরেছে। বেলা গড়াতেই বৃষ্টি থামলেও কুয়াশা এবং মেঘেদের ছড়াছড়িতে অন্ধকারাচ্ছন্ন ছিল ঢাকা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামও এর বাইরে ছিল না।

এক পর্যায়ে ঢাকা প্লাটুন এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ মাঠে গড়ানো নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে বিপিএলের দুপুরের এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ফ্লাডলাইটের আলোয়। বেলা দেড়টায় টসের পরপরই জ্বলে ওঠে শেরে বাংলার সব কটা ফ্লাডলাইট টাওয়ার। দুপরের ম্যাচ তাই দিবা-রাত্রির ম্যাচে পরিণত হয়েছে।

ঢাকায় বিপিএলের প্রথম পর্ব শেষ হওয়ার ১২দিন পর আবার শেরে বাংলায় ফিরেছে বিপিএল। শীতের তীব্রতা উপেক্ষা করে ছুটির দিনে মাঠে ছিল বেশ ভালো দর্শক। এছাড়া চট্টগ্রামে রান বন্যায় বিপিএল জমে উঠেছে। ঢাকা প্লাটুন এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচে তাই দর্শক সরব। তবে বুজবুজে আবহাওয়ার কারণে ম্যাচটা ভালো জমেনি। ঢাকা অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় আছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.