চট্টগ্রাম নগরীর লালখান বাজার মাদরাসা (জামেয়াতুল উলুম আল ইসলামিয়া) মাঠে ১০দিনব্যাপী ইসলামী বই মেলায় বই প্রেমীদের উপছে পড়া ভীড়। নগরীর দূরদূরান্ত থেকে আসছে বই প্রেমীরা। নারী-পুরুষ, ছাত্র-শিক্ষকসহ সারাদিনই কলরবে মেতে উঠেছে এই বই মেলা। ইসলাম প্রিয় তৌহিদী জনতার ভীড়ে স্টল নিয়ে আসা ব্যবসায়ীরাও এসব বই প্রেমীদের সেবা দিতে রেখেছে পর্যাপ্ত লোকবল।
গতবছরের ন্যায় এ বারও ব্যাপক সাড়া পাচ্ছে বলে জানান বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান। দ্বিতীয় বারের মতো গতকাল লালখান বাজার মাদরাসার মাঠে ইসলামী বই মেলার আয়োজন করে শরীয়াহ গ্র্যাজুয়েশন ইনষ্টিটিউট ও উক্ত মাদরাসার শিক্ষার্থীরা। বই পোকা আই আই ইউ সিয়াম ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ।
এবারে বই মেলায় ঢাকার প্রসিদ্ধ বই প্রকাশানা প্রতিষ্ঠান তাদের স্টল নিয়ে এসেছে।
সংকল্প প্রকাশন, গার্ডিয়ান পাবলিকেশন, কালান্তর প্রকাশনী, সিয়াম পাবলিকেশন, সমকালীন প্রকাশন, মাকতাবুতুল আসলাফ.মাকতাবাতুল বায়ান, রিমঝিম প্রকাশনী, রূহামা পাবলিকেশন, আর রিহাব পাবলিকেশন, আযাদ প্রকাশনী, মুসলিম ভিলেজ, দারুসসালাম পাবলিকেশন, প্রজন্ম পাবলিকেশন,আবরণ প্রকাশনী, ইমাম প্রকাশনী, এবিসি প্রস্তকালয়, আয়াত স্টোর স্পন্দন লাইব্রেরী, দারুল হিকমাহ লাইব্রেরী, হুদ হুদ প্রকাশনী, দারুল আরকাম, বই পল্লী, বই ঘর, আলাদ্বীন ইত্যাদি প্রকাশনীর সুপ্রসিদ্ধ বই নিয়ে এসেছে। তাদের নিজস্ব প্রকাশনা ছাড়াও পাঠকদের মনমাতানো বই গুলো পাওয়া যাচ্ছে এই বই মেলায়।
সংকল্প প্রকাশন এর সত্ত¡াধিকারী আবদুল্বলাহ আল আমিন বলেন, গতবছর আমরা ব্যাপক সাড়া পেয়েছি। ইসলামী দূর্লব বই গুলোও আমরা আমাদের স্টলে রেখেছি। চট্টগ্রাম নগরীর বিভিন্ন প্রান্ত থেকে বই প্রেমিদের আনাগোনায় আমরা আশা করছি গতবারের চেয়ে এবার আরো ভাল হবে। প্রথম দিনেই ব্যাপক উৎসাহ পেয়েছি দ্বিতীয় দিনেও পাঠকের ভীড় লক্ষনীয়। প্রয়োজনীয় এবং দূর্লব ও ইসলামী বিধিবিধান সম্বলিত বই গুলো পাঠক বেশী কিনছে। ইসলামী সাহিত্য বইও পাঠকদের চাহিদা রয়েছে।
পাঠকদের চাহিদা মেঠাতে আমরা সকল ধরনের বই রেখেছি। যেন কোন পাঠক তাদের প্রিয় বই না পেয়ে ফিরে না যায়। তিনি নগর বাসীকে বই মেলায় আসার এবং ইসলামী বই মেলার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়ার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।
উল্লেখ্য গতকাল সকালে ইসলামী বই মেলা উদ্বোধন করেন ওমরগণি এমইএস কলেজের সাবেক প্রফেসর আ ফ ম খালেদ হোসাইন। মুফতি হারুন ইজহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সেক্রেটারী কাজী ছাবের আহমদ, আইআইইউসির প্রফেসর ড. মুহাম্মদ আমিনুল হক,মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক জাফর উল্লাহ, কবি মাহমুদ হাসান নিজামীসহ বহু লেখক ও গবেষকগণ।