Monday, November 9

বগুড়ার শেরপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

0

বগুড়ার শেরপুরে মাটিবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মিতু বেগম (২৮), তার শিশুকন্যা মিম (২) ও পাশের বড়াইদহ গ্রামের গেন্দা মিয়ার ছেলে আব্দুস সোবহান (৪০)। আহতরা হলেন সীমা বেগম (৩০) ও তার মেয়ে রুবি (১০)। এরা নিহত আব্দুস সোবহানের স্ত্রী ও মেয়ে। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তারা।
বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শেরপুর উপজেলা থেকে মাটিবোঝাই করে একটি ট্রাক ধুনট উপজেলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি ওই স্থানে পৌঁছালে শেরপুর উপজেলাগামী যাত্রীবোঝাই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত হন। বাকিরা আহত হন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.