Wednesday, September 16

বগুড়ায় নিজ বাড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

0

বগুড়ায় নিজ বাড়িতে মা-মেয়েকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে শহরের বড়গোলা টিনপট্টি এলাকায় গলা কেটে হত্যা করা হয় তাদেরকে। আজ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন রুবাইয়া (২৮) ও তাঁর মেয়ে সুমাইয়া (৭)। রুবাইয়া টিনপট্টির ইউসুফ আলীর স্ত্রী। ইউসুফ আলী বর্তমানে সৌদি আরবপ্রবাসী।

আজ মঙ্গলবার সকালে তাদের মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন পাশের বাসার লোকজন। সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত রুবাইয়ার বাবা আবদুল হামিদ জানান, তাঁর মেয়েজামাই সৌদিতে থাকেন। তাঁর মেয়ে ও নাতনিকে রাতে ঘরে ঢুকে খুন করে দুর্বৃত্তরা।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে খুনের কারণ জানা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.