Sunday, August 23

বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন রবি চৌধুরী

0

বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। গানের শিরোনাম ‘বাংলার শিরোনাম’। কবি শুক্লা পঞ্চমীর কথায় গানটির সুর করেছেন মুরাদ নূর আর সংগীতে ছিলেন মুশফিক লিটু। গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ড করা হয়।

রবি চৌধুরী বলেন, ‘আমি নিজে একজন বঙ্গবন্ধু আদর্শের সৈনিক। জাতির পিতার জন্ম-শতবর্ষ উদযাপন উপলক্ষে গানটি গাওয়া। এর কথা, সুর-সংগীত অসাধারণ হয়েছে। আমি বিশ্বাস করি, আমাদের সৃষ্টি একদিন বাংলার শিরোনাম হয়ে উঠবে।’

সুরকার মুরাদ নূর বলেন, ‘বঙ্গবন্ধু একটি বিশ্বাসের নাম। পৃথিবীর ইতিহাসে সাফল্যের একটি নাম। তার দেশে আমার জন্ম। আমি ধন্য। এমন বিশেষ মানুষকে নিয়ে কিছু সৃষ্টি করা খুবই আনন্দের আর সম্মানের। মাসুদ পথিকের কথায় বঙ্গবন্ধুকে নিয়ে আরও একটি গান করছি। দুটি গানই সময় নিয়ে তৈরি করছি। চেষ্টা করেছি গানে গানে শ্রদ্ধা, ভালোবাসা আর ঐতিহ্য তুলে ধরতে।’

বঙ্গবন্ধুর জন্ম-শতবর্ষ উদযাপন উপলক্ষে ‘বাংলার শিরোনাম’-এর অডিও-ভিডিও শিগগিরই প্রকাশ হবে বলে জানান এই সুরকার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.