টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন (এজি), ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, ব্রিগে. জেনা. মোহাম্মদ কামরুল হাসান (এমএ টু সিএএস), ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম (ডিপিএস), ২১ ব্রিগেড কমান্ডার ব্রিগে. জেনা. মো. মাজহার আল কবির, খুলনা শাখা ডিজিএফআই এর কর্নেল জিএস কর্নেল সৈয়দ আসাদুজ্জামান, সেনাপ্রধানের নিরাপত্তা অফিসার লে. কর্নেল আশিকুল হক, অধিনায়ক (১০ ইবি) লে. কর্নেল মাকসুদুল আলম, লে. কর্নেল মুনতাসির (এসসিও খুলনা শাখা ডেড কমান্ডার ), মেজর মো. শোয়াইব রিফাত অমি (ডিএমএ টু সিএএস), বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, টু্ঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা নিবার্হী অফিসার মো. মঈনুল হক সহ বাংলাদেশ সেনাবাহিনীর (৫০/৬০) জন অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্ট ১৯৭৫ সালের বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে সেনাপ্রধান সমাধির প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।