নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে বাংলাদেশে ইসলামের চর্চার সুযোগ করে দিয়েছেন। আজ তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের তত্ববধানে বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় কুরআন শিক্ষা কার্যক্রম চালু রেখেছেন। এছাড়া মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি করে ইসলামিক কেন্দ্র আইডিয়াল মসজিদ স্থাপন করছেন।
আজ বঙ্গবন্ধু কন্যা দেশের প্রধান মন্ত্রী হিসেবে দায়ীত্বে আছেন বলেই দেশে সকল ক্ষেত্রে এতো উন্নয়ন সম্ভব হয়েছে। আজ নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে নাগরপুরে প্রায় দেরশত ইমাম সাহেবরা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কুরআন শিক্ষা দিয়ে যাচ্ছেন। গত রবিবার রাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়েনের চারাবাগ উত্তরপাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে যুব সংগঠন কর্তৃক আয়োজিত চারাবাগ জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ঢাকা শেয়ার সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যিনি একমাত্র নেত্রী যখন যা অঙ্গিকার করেন, তা অক্ষরে অক্ষরে পালন করেন। ইসলামিক শিক্ষা ব্যবস্থা কওমী মাদ্রাসার স্বীকৃতি দিয়ে আমাদের নেত্রী প্রমান করে দিয়েছেন তার হাতেই দেশ এবং ইসলামের কোন ক্ষতি বা ইসলাম বিরোধী কোন কাজ হবে না। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা তিনি সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে কুরআন পড়ে তার দিনের কার্যক্রম শুরু করেন। তিনি ইসলামে পূর্ণ বিশ্বাসী বলেই তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করার আগে মাক্কায় গিয়ে ওমরা হজ্ব পালন করে দুই দিন আগে দেশে এসেছেন।
মো. ইনছাব আলীর সভাপতিত্বে ও মূফতী নোমান আহমদ উসমানীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে ওয়াজ ফরমান, আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ঢাকা মারকায নগর ত’লীমিস সুন্নাহর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী।
প্রধান অতিথি আহসানুল ইসলাম টিটু উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
এসময় মামুদনগর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শাকিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শহীদুল ইসলাম অপু, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. শহিদুল ইসলাম, পল্লী ও সমবায় বিষয়ক সম্পদক মো. হুমায়ুন কবীর, স্বে”ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন প্রমূখ।