Friday, August 21

বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে চলছে ব্যতিক্রমী কর্মসুচী

0

নুরনবী সরকার, লালমনিরহাট: বঙ্গবন্ধু ও বাংলাদেশের কথা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে প্রতিদিন ছুটে চলছে লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রধান উপদেষ্টা মাহমুদুল হাসান সোহাগ। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় “বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে চলো কথা বলি” নামে একটি ব্যতিক্রমী কর্মসুচী শুরু করেছে। এ কর্মসুচীর মাধ্যমে নতুন প্রজন্মসহ শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে একটি ভাবনা তৈরী হচ্ছে।

শোকাহত গত ১ আগস্ট থেকে প্রতিদিন হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ নিয়ে কথা বলছেন। বাংলাদেশ ও বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা, তার রাজনৈতিক দর্শন, জীবনী, ৭১’র যুদ্ধ, তার স্বপ্ন ও বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের ধারনা দেয়া হচ্ছে এ কর্মসুচীর মাধ্যমে। এছাড়াও বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও বঙ্গবন্ধুকে নিয়ে তাদের ভাবনা তুলে ধরা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন বই ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে খেলার সমগ্রী, গাছের চারা উপহার দেয়া হচ্ছে। তার এ কর্মসুচী দুই উপজেলায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। মাহমুদুল হাসান সোহাগ স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের বড় ছেলে ও হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সম্পাদক।

হাতীবান্ধা বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামল বলেন, মাহামুদুল হাসান সোহাগের এ কর্মসুচী সত্যি একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশে বসবাস করছি কিন্তু নতুন প্রজন্মকে তার সম্পর্কে বলছি না। মাহমুদুল হাসান সোহাগ একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সেই কাজটিই করছেন।

মাহামুদুল হাসান সোহাগ বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন। কিন্তু এ দেশে তার স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব থেকেই আমি শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে একটি ভাবনা তৈরী করতে কাজ করছি। আমি আমার এ কর্মসুচী গোটা দেশে নিয়ে যাবো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.