Saturday, September 5

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই বাস্তবায়ন হবে জাতির জনকের স্বপ্ন

0

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই বাস্তবায়ন করা হবে জাতির জনকের স্বপ্ন বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আজ রোববার বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীতে ধানমন্ডিতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ এক ও অভিন্ন। জাতির জনকের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ উপলক্ষে আজ সব সরকারি, আধাসরকারি, বেসরকারিসহ অন্যান্য প্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের রয়েছে নানা আয়োজন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.