মিলন খানঃ বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার জেলা পর্যায়ে প্রথম রাউন্ডের খেলায় ভেড়ামারা উপজেলা কে ০-২ গোলে হারিয়ে চাম্পিয়ান খোকসা উপজেলা।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৭ ভেড়ামারা ফুটবল একাদশ বনাম খোকসা ফুটবল একাদশ প্রথম রাউন্ডে খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভেড়ামাড়া কর্মকর্তা ও খোকসা উপজেলা ফুটবল একাদশ টিম এর আহবায়ক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূর-এ- আলম ও কমিটির সদস্য সচিব মোঃ আয়েন উদ্দিন মাস্টার উপস্থিতিতে উক্ত খেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। খেলার শুরুতে প্রথমার্ধে দুই গোল দিয়ে খেলায় বিজয় লাভ করে খোকসা ফুটবল উপজেলা একাদশ। ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন খোকসার কৃতি সন্তান আকাশ আগামী শুক্রবার সেমিফাইনাল খেলা কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে মাঠে অনুষ্ঠিত হবে।