Sunday, August 23

বঙ্গবন্ধু বিপিএল: প্রথম ধাপে বিক্রি হলেন যে সব ক্রিকেটার

0

আগামী ১১ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর— ‘বঙ্গবন্ধু বিপিএল।’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে মাথায় রেখে অনুষ্ঠিত হতে যাওয়া বিশেষ এই বিপিএলে আগের ফ্র্যাঞ্চাইজিগুলো থাকছে না। নতুন সাতটি দলকে এই বিপিএল খেলার জন্য অনুমোদন দিয়েছে বিসিবি।
এই সাত দল হলো— ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে বিপিএল প্লেয়ার্স ড্রাফট। অংশগ্রহণকারী সাতটি দলকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে কে কার আগে খেলেয়োড় দলভুক্ত করার সুযোগ পাবেন।

লটারিতেই নির্ধারিত হলো সবার আগে খেলোয়াড় ডাকার সুযোগ পাবে খুলনা। এরপর যথাক্রমে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা এবং সিলেট। প্রথম ধাপে আবার উপরোক্ত তালিকা রিভার্স হয়ে যাবে। অর্থাৎ সিলেট ডাকার সুযোগ পাবে সবার আগে। এরপর যথাক্রমে কুমিল্লা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা এবং খুলনা।

সাতটি দল প্রথম দু’বারে যাদের দলভুক্ত করে নিলো, নিচে তাদের তালিকা তুলে ধরা হলো-
খুলনা : মুশফিকুর রহীম (এ +) , শফিউল ইসলাম (বি)।
ঢাকা : তামিম ইকবাল (এ +), এনামুল হক বিজয় (বি),
রাজশাহী : লিটন দাস (এ), আফিফ হোসেন ধ্রুব (বি),
চট্টগ্রাম : মাহমুদউল্লাহ রিয়াদ (এ +), ইমরুল কায়েস (এ)
রংপুর : মোস্তাফিজুর রহমান (এ), নাইম শেখ (সি)
কুমিল্লা : সৌম্য সরকার (এ), আল আমিন হোসেন সিনি. (সি)
সিলেট : মোসাদ্দেক হোসেন সৈকত (এ), মোহাম্মদ মিঠুন (এ)

এ প্লাস গ্রেডে থাকা স্থানীয় ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৫০ লাখ টাকা। ‘এ’ গ্রেডে ২৫ লাখ, ‘বি’ গ্রেডে ১৮ লাখ, ১২ লাখ ‘সি’ গ্রেডের স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক, ‘ডি’ ও ‘ই’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন ৮ ও ৫ লাখ টাকা করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.