Saturday, November 7

বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ গাজীপুর জেলা শাখার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

0

নিজস্ব প্রতিনিধি : গাজীপুর জেলায় সিভিল সার্জন চত্বরে গতকাল ( ৩ ডিসেম্বর) বাংলাদেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চত করার লক্ষ্যে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহে মেডিকেল টেকনোলজিষ্ট পদে অদক্ষ ও সনদ বিহীন লোক নির্মূল সহ মেডিকেল টেকনোলজিষ্টদের প্রাইভেট চাকুরির নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ ( বিএমটিপি) , গাজীপুর জেলা শাখা। মানববন্ধন শেষে বিএমটিপি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মেহেদী হাসান এর নেতৃত্বে সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ মনজুরুল হক মহোদয় কে স্মারকলিপি দেওয়া হয়। এসময় সিভিল সার্জন সাহেব দাবি গুলো মনযোগ দিয়ে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

মানববন্ধন চলাকালে বিএমটিপি গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান বক্তৃতায় বলেন গাজীপুর জেলায় অবস্থিত সকল বে- সরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে সনদবিহীন লোকবল দিয়ে রোগ নির্ণয়ের মত স্পর্শ কাতর কাজ করা যাবে না ও রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে পাশকৃত টেকনোলজিষ্ট নিয়োগ এবং সর্বনিম্ন বেতন ১৫ হাজার টাকা দিতে হবে। ৩১ ডিসেম্বরের ভিতরে সকল দাবি বাস্তবায়ন করা না হলে কেন্দ্রীয় নির্দেশ অনুসারে কঠোন আন্দলনের ঘোষণা করা হবে। কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন বিএমটিপি গাজীপুর জেলার উপদেষ্টা খাইরুল আল- আমিন সহ মোঃ রাশেদুল ইসলাম, মেহেদী মাতিন শোভন, কার্তিক কর্মকার, সোহেল রানা সেতু, মোঃ মোহাব্বত আলী, শহিদুল আমিন, শামসুন্নাহার পারভীন, মোস্তাক আহমেদ, রিফাত পাঠান, মোঃ মিলন, টুটন দেবনাথ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.