Thursday, August 20

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দর্শনার্থীর ঢল মহিলা সহ আহত ৪

0

এস এম জহিরুল ইসলাম গাজীপুর প্রতিনিধিঃ করোনার ভাইরাসে যখন সারা বিশ্ব আতঙ্কে। তখন লাখো মানুষের ঢল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। যেখানে করোনা ভাইরাসের কারনে স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সরকার বন্ধ ঘোষণা করেছে সেখানে করোনা ভাইরাসের আতঙ্কের মাঝে ও একটু আনন্দ পেতে পর্যটকরা ঘুরতে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।

মঙ্গলবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক উন্মুক্ত করে দেওয়ায় কমতি ছিল না সাধারন মানুষের উপস্থিতি। তাড়াহুড়া করে যেতে গিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সা উল্টে এক মহিলা আহত হয়।

এবং মোটরসাইকেল পথচারীর সাথে ধাক্কা লেগে তিনজন গুরুতর আহত হয়েছে। প্রাথমিকভাবে তাদেরকে চিকিৎসার জন্য বাঘের বাজার কাজী হাসপাতালে নেওয়া হয়, পরে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়।

স্থানীয়রা জানান, আজ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক উন্মুক্ত করে দেওয়ায় প্রচুর মানুষ হয়েছে। আর এসব যাত্রীদের উঠাতে ব্যাটারি চালিত অটোরিকশা একজন আরেকজনকে ওভারটেক করতে গিয়ে উল্টে একজন মহিলা গুরুতর আহত হয়, এবং রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল আরোহী পিছন থেকে ধাক্কা দিলে পথচারী ও ড্রাইভার সহ তিনজনই গুরুতর আহত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.