Monday, September 7

বঙ্গভবনে শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা

0

শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিয়মানুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের প্রথমে পদের ও পরে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। আজ সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটিকে বঙ্গভবনে এক অনুষ্ঠানে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ শপথের মধ্য দিয়েই টানা তৃতীয়বারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল আওয়ামী লীগ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এদিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে গড়লেন নতুন ইতিহাস।
এর আগে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভার নাম ও দফতর বণ্টনের কথা জানানো হয়।

এবারই প্রথমবার শপথের আগে মন্ত্রীদের তালিকা ও দফতর বণ্টনের কথা জানিয়ে দেয়া হয়। নতুন ও পুরনোর সমন্বয়ে গঠিত শেখ হাসিনার মন্ত্রিসভায় এবার ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন।
এবারের মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্বে রয়েছে পাঁচ মন্ত্রণালয় ও এক বিভাগ। সেগুলো হচ্ছে- মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
বিদায়ী সরকারে থাকা ৩৬ জনের নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি। আর নতুন সরকারের প্রথমবারের মতো সরকারের দায়িত্ব পালন করবেন ৩১ জন।
এবার মহাজোটের শরিক দলের কোনো নেতাকে মন্ত্রিসভায় রাখা হয়নি। শুধু আওয়ামী লীগ নেতারাই থাকছেন মন্ত্রিসভায়।

বঙ্গভবন সূত্র জানিয়েছে, শপথ অনুষ্ঠানের জন্য দরবার হলে এক হাজারের মতো অতিথির বসার ব্যবস্থা করা হয়। সামনের সারির চেয়ারগুলোতে যারা বসার জন্য নামের ট্যাগ লাগানো হয়।
২৪ জন পেয়েছেন পূর্ণ মন্ত্রীর দায়িত্ব: তাদের মধ্যে ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়), আ হ ম মোস্তফা কামাল (অর্থ মন্ত্রণালয়), ড. আব্দুর রাজ্জাক (কৃষি মন্ত্রণালয়), ডা. দীপু মনি (শিক্ষা মন্ত্রণালয়), আনিসুল হক (আইন ও সংসদ মন্ত্রণালয়), আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়), আসাদুজ্জামান খান (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), ড. হাছান মাহমুদ (তথ্য মন্ত্রণালয়), এম এ মান্নান (পরিকল্পনা মন্ত্রণালয়), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প মন্ত্রণালয়), টিপু মুনশি (বাণিজ্য মন্ত্রণালয়), বীর বাহাদুর উশৈ সিং (পার্বত্য মন্ত্রণালয়), ডক্টর আবুল মোমেন (পররাষ্ট্র মন্ত্রণালয়), সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (ভূমি মন্ত্রণালয়), তাজুল ইসলাম (স্থানীয় সরকার মন্ত্রণালয়), সাহাবউদ্দিন (পরিবেশ ও বন মন্ত্রণালয়), গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট মন্ত্রণালয়), জাহিদ মালেক (স্বাস্থ্য মন্ত্রণালয়), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য মন্ত্রণালয়), নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ মন্ত্রণালয়), শ ম রেজাউল করিম (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়), নুরুল ইসলাম সুজন (রেল মন্ত্রণালয়), ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়), মোস্তফা জব্বার (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়) পেয়েছেন।

প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ১৯ জন: শাহরিয়ার আলম (পররাষ্ট্র মন্ত্রণালয়), ইমরান আহমদ (প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়), নসরুল হামিদ (বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়), জুনাইদ আহমেদ পলক (আইসিটি মন্ত্রণালয়), কামাল আহমেদ মজুমদার (শিল্প মন্ত্রণালয়), খালিদ মাহমুদ চৌধুরী (নৌ-পরিবহন মন্ত্রণালয়), জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), ডা. এনামুর রহমান (দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়), শ ম রেজাউল করিম, আশরাফ আলী খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়), মন্নুজান সুফিয়ান (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়), জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়), স্বপন ভট্টাচার্য (এলজিআরডি মন্ত্রণালয়), মাহবুব আলী (বিমান মন্ত্রণালয়), ফরহাদ হোসেন (জনপ্রশাসন মন্ত্রণালয়), শরীফ আহমেদ (সমাজকল্যাণ মন্ত্রণালয়), কে এম খালিদ (সংস্কৃতি মন্ত্রণালয়), মুরাদ হাসান (স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়), জাহিদ ফারুক (পানিসম্পদ মন্ত্রণালয়), শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (ধর্ম মন্ত্রণালয়)।

উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনজন: বেগম হাবিবুন নাহার (পরিবেশ ও বন মন্ত্রণালয়), এনামুল হক শামীম (পানিসম্পদ মন্ত্রণালয়), মহিবুল হাসান চৌধুরী (শিক্ষা মন্ত্রণালয়)।

গত ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের। ভোটে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট জয়লাভ করে ২৮৮টি আসনে। তার মধ্যে আওয়ামী লীগ একাই জিতেছে ২৫৭টি আসনে।
একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। এই নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭টি আসন। বিএনপি এককভাবে পেয়েছে ৫টি। নির্বাচনে এককভাবে ২২টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে জাতীয় পার্টি।

এর আগে বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠানে শুরুতে শপথ নেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে আওয়ামী লীগের সংসদ সদস্যসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শপথ নেওয়ার সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.