Tuesday, September 8

বনবিভাগের ঝুঁকিপূর্ণ বিট শ্রীপুরে গড়ে উঠেছে বনাঞ্চল

0

গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর রেঞ্জের আওতায় বনবিভাগের সবচাইতে ঝুঁকিপূর্ণ অঞ্চল শিমলাপাড়া বিট। আর ওই বিটে এক বছর হলো দায়িত্ব গ্রহণ করে বিট কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান এর সক্রিয়কার্য পরিচালনার মাধ্যমে সেই ঝুঁকিপূর্ণ বিট এখন একটি সম্ভাবনাময় বনাঞ্চলে গড়ে উঠেছে।

এই বিটের তৃর্ণমূলে গিয়ে ভরপুর সবুজে ঘেরা সামাজিক বনায়নে এ প্রবেশ করে দেখা যায়,রোপণকৃত হাজার হাজার চারা হুরহুর করে বেড়ে উঠেছে। আরো অনুসন্ধানে পাওয়া যায়, প্রায় দেড় যুগ ধরে বেদখলকৃত অনেক জমিতেই এখন সামাজিক বনায়ন। এই সামাজিক বনায়নে উপকৃত হচ্ছেন এলাকার শত শত নিরীহ দরিদ্র শ্রেণীর মানুষ। ২৮ আগস্ট ২০১৭ইং তারিখে মোসস্তাফিজুর রহমান শ্রীপুর রেঞ্জের শিমলাপাড়া বিট কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। দায়িত্ব পাওয়ার পর থেকেই নানামুখী চ্যালেঞ্জের মোকাবেলায় অসাধ্য কাজ কে সাধন করেছেন।

সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, শিমলা পাড়া বিটের বদনি ভাঙ্গার (বংশিপাড়া) এলাকায় ২০১৭-১৮ অর্থ বছরে ১০ একর জমিতে সামাজিক বনায়ন করা হয় বনের দখলে ছিল না এমন মোট ১৪ জন উপকারভোগীদের প্লট দেওয়াা হয়। একই অর্থবছরে জবর দখল উচ্ছেদ করে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান যেমন- হামিম ডেনিম গ্রুপ ও ডিবি এল গ্রুপ ডিবিএল সিরামিক ডাচ বাংলা গ্রুপ থেকে মোট ১০ একর জমি জবর দখলে থাকা জমি উদ্ধার করে সামাজিক বনায়নে রুপান্তরিত করা হয়। যা রীতিমতো প্রশংসার দাবিদার। এছাড়াও ২০০৩-৪ অর্থবছরে এই বিটের সিংগার দিঘী অঞ্চলে ২৫ একর বাগান রোপণ করা হয়েছিল। গাছগুলো ২০১৭-১৮ অর্থবছরে সারা বাংলাদেশে সর্বোচ্চ দামে বিক্রি করায় প্রধানমন্ত্রী কর্তৃক সিংগার দিঘী গ্রামের আহাম্মদ আলীর ছেলে বিল্লাল হোসেন পুরস্কৃত হয়।

উক্ত ২৫ একর জমির মধ্যে গাড়ে সাত একর ইতিমধ্যে সামাজিক বনায়নে বাস্তবায়ন করা হয়েছে। বাকি জামিতে আগামী জুন মাসে সামাজিক বনায়ন করা সম্ভব হবে বলে জানান বিট কর্মকর্তা। এতে উপকার ভোগী রয়েছেন তিনজন। প্রক্রিয়াধীন রয়েছে ৫ জন।আরো জানা যায়, শিমলা পাড়া বিস্তীর্ণ এলাকায় ৫০ একর সামাজিক বনের মধ্যে ১৫ একর বনের জমিতে রোপণকৃত চারা নষ্ট হয়ে গেছে। এর মধ্যে ৩ একর জমিতে সামাজিক বনায়ন করে বাস্তবায়ন করা হয়েছে । বাকী জমিতে চারা রোপণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও পশু পাখির খাদ্যের চাহিদা মেটাতে ৬ একর বনের জমিতে বিভিন্ন প্রকার ফলের চারা যেমন, আমলকি, বহেরা, ছফেদা, লটকন, কাজুবাদাম ও চালতা সহ বিভিন্ন প্রকার ফলের চারা রোপণ করা হয়েছে।

শিমলাপাড়া বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, শিমলাপাড়া বিটে মোট সাড়ে চার হাজার একর বনের জমি রয়েছে। ইতিপূর্বে এই বিটের বিট কর্মকর্তাদের সাথে বনদস্যুদের হাতাহাতির ঘটনা ঘটেছে। শিমলাপাড়া বিট একটি ঝুঁকিপূর্ণ বিট। আমি ঝুঁকি নিয়েই কাজ করে যাচ্ছি। দখলবাজ যতই বড় হোক আমি তাদের সাথে যুদ্ধ করে যাব।বনভূমি উদ্ধরে অভিযান অব্যাহেত রয়েছে।

শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, শিমলা পাড়া বিট অনেক বড় প্রায় সাড়ে চার হাজার একর বনের জমি রয়েছে জনবল যে হারে থাকার কথা সে হারে জনবল নেই। প্রতিনিয়ত আমাদের অভিযান চলমান রয়েছে। যে সব জমি বেদখল রয়েছে ওই সব জমি উদ্ধার করে সামাজিক বনায়ন করে তা বাস্তবায়ন করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.