শনিবার সকাল ৯টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সহ বর্তমানে ১৪ টি ইউনিট ঘটনাস্থলে গেছে।
রাজধানীর বনানীতে একটি ছয় তলা ভবনে আগুন লেগেছে।ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির অফিস রয়েছে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে ছয় তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে।তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
রাসায়নিক দ্রব্য থেকে আগুন লেগেছে বলে স্থানীয় ব্যাক্তিদের থেকে জানা যায়।ক্ষয়ক্ষতির পরিমান একনও সঠিক ভাবে জানা যায়নি।