Thursday, August 13

বন্ধ হচেছ মডার্নার টিকার প্রথম ডোজ , চলবে সিনোফার্মের টিকা

0

যুক্তরাষ্ট্রের মডার্নার টিকার প্রথম ডোজ বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে প্রয়োগ বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রথম ডোজ চীনা কোম্পানি সিনোফার্মের টিকা দিয়েই চালিয়ে নেওয়া হবে। তবে মডার্নার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আগামী ১৪ অগাস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনোফার্মের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া আরম্ভ করতে হবে। এ লক্ষ্যে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের ভ্যাকসিন শিগগিরই পাঠানো হবে। তবে যেসব স্থানে মর্ডানার টিকার প্রথম ডোজ এখনও রয়েছে, তা যেন দ্রুত প্রয়োগ করা হয়।’’

বাংলাদেশে মডার্নার কোভিড টিকা এসেছ কোভ্যাক্সের মাধ্যমে। এ পর্যন্ত এই টিকা পাওয়া গেছে ৫৫ লাখ ডোজ। বর্তমানে সারাদেশে গণটিকাদানের যে কর্মসূচি চলছে, তা মডার্না ও সিনোফার্মের উপর নির্ভর করেই চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.