লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে বন্যার্তদের পাশে এসে দাড়িয়েছেন জেলা পুলিশ। বৃহস্পতিবার জেলার হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা, সিঙ্গিমারী ও গড্ডিমারী ইউনিয়নসহ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ২ লিটার বিশুদ্ধ পানি, আধা কেজি মুড়ি ও ৫ প্যাকেট বিস্কুট ত্রাণ হিসেবে দেয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হাসান ইকবাল চৌধুরী, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) তাপস সরকার, আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম, হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ও সির্ন্দুনা ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন।