Saturday, August 15

বরগুনার তালতলীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলী আকবার মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।

0
কে এম রিয়াজুল ইসলাম,বরগুনা: আজ শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে যথাযথ করোনা প্রটোকল মান্য করে উপজেলার বড়বগী ইউনিয়নের মৌরভী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এর আগে তার পারিবারিক মসজিদের সামনে নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।
পরিবারের সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার সন্ধার দিকে হার্টের সমস্যা ও করোনা উপসর্গ নিয়ে আমতলী হাসপাতালে ইন্তেকাল করেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।তিনি অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।উপজেলা প্রশাসন তালতলী এর পক্ষ থেকে মরহুম এর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
মুক্তিযোদ্ধা আলী আকবার মিয়ার দাফনের আগে তালতলী থানা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান,উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীগের সভাপতি রেজবীউল কবির জোমাদ্দার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম মিঞা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামরুজ্জামান মিয়া প্রমুখ।এছাড়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.