কে.এম রিয়াজুল ইসলাম, বরগুনাঃ লবণের দাম বাড়ছে এমন গুজব ছড়িয়ে বরগুনার তালতলীতে লবণের দাম বৃদ্ধি নিয়ে চলছে গুজব।বাস্তবে লবনের দাম না বাড়লেও লবণ নিয়ে মানুষের মাঝে চলছে নানা আলোচনা। প্রশাসনও এ ব্যাপারে রয়েছে সরব। উপজেলা প্রশাসন মঙ্গলবার সন্ধ্যায় লবনের দাম বৃদ্ধি নিয়ে গুজবে কান না দিতে মাইকিং করেছে এবং বিভিন্ন জায়গায়।
প্রশাসন দোকানদারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে এসময় অতিরিক্ত দামে লবন বিক্রীর দায়ে ছোট বগী বাজারে পহলান স্টোরের মালিক শম্ভু পহলানকে ৩০০০ টাকা, স্বপনকে ২০০০ টাকা ও তালতলী শহরে মোঃ বাচ্চু মিয়াকে ৩০০০ টাকা মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পচাঁকোড়ালিয়া বাজারে আবির ট্রেডার্স এর মালিক মোঃ আশ্রাফ আলীকে না পাওয়ায় তার দোকান সিলগালা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিয়া এ সময় তিনি বলেন গুজবে কান দেবেন না ১ কেজির উপর লবণ না কিনতেও গ্রাহকদের কাছে আহবান জানিয়েছেন। নির্ধারিত দামের উপর কেউ এক টাকা বেশী নিলে প্রশাসন ব্যাবস্থা নিবে বলে তিনি জানান।