বরগুনা প্রতিনিধি : বরগুনায় বাবার পর এবার ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার নতুন করে দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
যাদের মধ্যে একজন বামনা উপজেলা প্রেসক্লাব সভাপতির ছেলে। আরেকজন বরগুনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কেজি স্কুল সড়কের বাসিন্ধা। তিনি করোনায় আক্রান্তহবার পর এম্বুলেন্স নিয়ে ঢাকা থেকে বরগুনা এসেছেন এখন পর্যন্ত বরগুনায় ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদর মধ্যে প্রাণ হারিয়েছেন দুইজন। একজনের বাড়ি আমতলী ও আরেকজনের বাড়ি বেতাগী উপজেলায়। তাদের মধ্যে ৬ জন বরগুনা জেলা সদর হাসপাতালে আইসোলশনে চিকিৎসাধীন। চারজন আছেন বাড়িতে। শনিবার করোনা রোগী শনাক্ত হয়েছে, আমতলীর চাওড়া ইউনিয়নের কালীবাড়ি গ্রামে। ৩৫ বছর বয়সী ওই ব্যাক্তি নারায়নগঞ্জ কাপড়ের ব্যবসা করেন। গত ১২ এপ্রিল তিনি বাড়ি এসেছেন। করোনায় আক্রান্ত একজনের বাড়ি ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ খাকবুনিয়া গ্রামে। ৬০ বছর বয়সি ওই ব্যক্তি ঢাকায় তাবলীগে গিয়েছিলেন। সেখান থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়ি ফিরেছেন। আরও একজনের বাড়ি ঢলুয়া ইউনিনের লেমুয়া খাজুরা গ্রামে। তিনি সাড়ে ৩০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে এসেছেন। ৩৮ বছর বয়সী ওই ব্যাক্তি ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। আরেকজনের বয়স ৩৫ বছর। তার বাড়ি কেওড়াবুনিয়া ইউনিয়নের আঙ্গারপাড়া ঘটবাড়িয়া গ্রামে। তিনিও নারায়নগঞ্জ রাজমিস্ত্রীর কাজ করতেন। বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন, বামনা প্রসক্লাবের সভাপতি। শুক্রবার আক্রান্ত হয়েছেন ৩ জন। তাদের একজনের বাড়ি খাকবুনিয়া, একজনের বাড়ি মাইঠা ও আরকজনের বাড়ি বামনার সফিপুর। করানায় আক্রন্ত প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছ।
বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।