Thursday, September 17

বরগুনায় যাত্রীবাহী বাস-মাহেন্দ্র সংঘর্ষ: শিশুসহ নিহত ৭

0

বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাস ও স্থানীয় যান মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। তাঁরা সবাই মাহেন্দ্রর যাত্রী ছিলেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আমতলীর মানিকঝুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

আমতলী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন জানান, কুয়াকাটা থেকে বরিশালগামী আল্লাহ ভরসা পরিবহনের একটি বাস আমতলীর মানিকঝুড়ি এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মহেন্দ্রের সাত যাত্রী নিহত হন এবং আরো দুই যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান এসআই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.