Wednesday, August 26

বরগুনায় রিফাত হত্যা মামলার এক আসামির হাইকোর্টে জামিন আবেদন

0

ববরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার  আট নম্বর আসামি নাজমুল হাসান  হাইকোর্টে জামিন আবেদন করেছেন।

বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান ওই কিশোরের আইনজীবী মো. ছগির হোসেন। তিনি জানানম, ১৪ বছর বয়সী ওই আসামি দশম শ্রেণির ছাত্র। সে শিশু। এসব যুক্তিতে জামিন আবেদনটি করা হয়।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। পরদিন নিহতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মো. হুমায়ূন কবির নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.