Monday, July 27

বরগুনায় শিশুকে গাছে বেধে মাকে গনধর্ষন সেই গৃহবধূর ডাক্তারি পরীক্ষায় আলামত পেয়েছে

0

বরগুনায় মেয়েকে গাছে বেধে গনধর্ষণের শিকার সেই গৃহবধূর ডাক্তারি পরীক্ষায় গণধর্ষণের আলামত পাওয়া গেছে।এ বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেনারেল হাসপাতালের পরিচালক ডা: সোহরাব হোসেন।

এ গনধর্ষনের ঘটনায় এ পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়।যাদের মধ্যে একজন র‌্যাবের কাছে ওই গৃহবধূকে গনধর্ষনের কথা স্বীকারও করেছেন। তবে তালতলী থানা পুলিশ মামলা নিয়েছে ধর্ষণ চেষ্টা মামলা।

জানা যায়,২২ এপ্রিল তালতলীর শুভসন্ধ্যা এলাকায় মেয়েকে গাছে বেধে গনধর্ষণের শিকার হয় ওই গৃহবধূ। পরে গৃহবধু থানায় আসলে এক সপ্তাহ পর ধর্ষণ চেষ্টার মামলা নেয় থানা পুলিশ।

এ ঘটনাটি নিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশের পর ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করায় পুলিশ।

এ বিষয়ে জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. সোহরাব হোসেন জানান, গনধর্ষণের আলামত পাওয়া গেছে। ওই গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছেন।

এ গনধর্ষণের ঘটনায় আসামিদের ধরতে প্রথমে অভিযানে নামে র‌্যাব-৮ পটুয়াখালী ও বরগুনা কোম্পানী। বরগুনা সদর উপজেলা থেকে গ্রেফতার করা হয় জহিরুল আকন নামের এক ধর্ষক। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রইছ উদ্দিন বলেন, জহিরুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই গৃহবধূকে গনধর্ষণ করা হয়েছিল বলে জানায়। তবে সে ধর্ষণ করেনি। তার সহযোগীসহ চারজন গনধর্ষণ করেছে।

নির্যাতিত এ গৃহবধু বলেন, পুলিশ তাকে চাপ সৃষ্টি করে ধর্ষণ চেষ্টার মামলা দিতে বাধ্য করেছিল।

এ বিষয়ে তালতলী থানার ওসি বলেন, এরই মধ্যে এজাহারভূক্ত আসামি নজরুল ও এমাদুলকে গ্রেফতার করা হয়েছে। পলাতক এখনও দু’জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.