কে.এম.রিয়াজুল ইসলাম,বরগুনা: বরগুনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত যুব সমাবেশ সংগঠনের জেলা সভাপতি এডভোকেট কামরুল আহসান মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সহসভাপতি হুমায়ুন কবির, আব্দুল মোতালেব মৃধা, উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, গোলাম সরোয়ার টুকু, রইসুল আলম রিপন, সিদ্দিকুর রহমান, শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ অলি প্রমুখ।
সমাবেশ সঞ্চালন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: সাহাবুদ্দিন সাবু।
সমাবেশ শেষে একবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।