Wednesday, September 16

বরিশালে দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ

0

বরিশালের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।
বরিশাল জেলা বাস মা‌লিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে দূরপাল্লার রুটের বাস চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে উজিরপুর উপজেলার সাতলা রুটে বাস চলাচল করে আসছিলো। কিন্তু হঠাৎ করে স্থানীয় কিছু লোক বাস চলাচলে বাধা দেয়ায় বাস মালিক ও শ্রমিক সংগঠন বুধবার বেলা ১১টা থেকে অভ্যন্তরীণ ১৫টি রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। এরপর এ বিষয়ে কোনো সুরাহা না হলে বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দূরপাল্লার রুটের বাস চলাচলও বন্ধ করে দেয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.