Thursday, July 30

বরিশাল বুলস থাকছে না বিপিএলে : মুস্তাফিজের কী হবে?

0

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী পঞ্চম আসরে থাকছে না বরিশাল বুলস। বিপিএল গভর্নিং কাউন্সিলের আর্থিক শর্ত না মানায় আগামী আসরে টুর্নামেন্টের বাইরে থাকতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটিকে। তাই সিলেট আসলেও এবারও ৭টি দল খেলছে আগামী ২ নভেম্বর থেকে শুরু হতে চলা বিপিএলে।

গতমাসে সাবেক বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করে দেশব্যাপী সমালোচনার পাত্র হন ফ্র্যাঞ্চাইজিটির মালিক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক আব্দুল আউয়াল চৌধুরী বুলু। এজন্য তাকে শোকজ করা হলেও পরে মুশফিকের সঙ্গে মিটমাট হয়ে যায়। কিন্তু বরিশালে আর ফিরে যাননি মুশি।

মুশফিককে হারিয়ে ‘আইকন’ ক্রিকেটার হিসেবে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে বেছে নেয় বরিশাল। কিন্তু এবার যেহেতু বরিশাল টুর্নামেন্টেই খেলছে না, তাহলে মুস্তাফিজের কী হবে? বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার এই প্রশ্নের জবাবে বলেছেন, ‘মুস্তাফিজ আইকন হিসেবে থাকছে না। তবে তাকে প্লেয়ার ড্রাফটে তোলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ‘

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.