বর্ণচোরা রাজনৈতিক নেতারা ঐক্যের ডাক দিয়েছে : নাসিম

0

‘এক শ্রেণির বর্ণচোরা রাজনৈতিক নেতারা ঐক্যের ডাক দিয়েছেন। ঐক্যের নামে এই হতাশাগ্রস্ত ব্যক্তিরা নাটক করছেন’- বলে মন্তব্য করছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ সোমবার রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ১৪ দল আয়োজিত সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘ঐক্যের নামে ডুবন্ত বিএনপিকে উঠাতে চাচ্ছে তারা। মরদেহ নিয়ে মাঠে নামার চেষ্টা করবেন না। ঐক্যের নামে ভিন্ন কোনো ফন্দি করলে কোনো ছাড় দেওয়া হবে না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১/১১’র মতো চক্রান্ত করতে মহানগর নাট্যমঞ্চে দলছুট ও হতাশাগ্রস্ত ব্যক্তিরা নাটক করেছিলো। আমরা সেই একই মঞ্চে আগামী ২৯ সেপ্টেম্বর সমাবেশ করবো।’ তিনি বলেন, ‘যে কোনো মূল্যে দেশে নির্বাচন হবে। আর এটি পরিচালনা করবে নির্বাচন কমিশন। এটা সংবিধানের বাইরে যাবে না। সংবিধান অনুযায়ী সেই নির্বাচন হবে। এর কোনো বিকল্প চিন্তা আমাদের নেই।’

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, ১৪ দলীয় নেতা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর আল মাইজভান্ডারি, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, বাসদ আহ্বায়ক রেজাউল করিম প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.