Thursday, September 17

বর্তমান স্ত্রী কিরণ রাও ও সাবেক স্ত্রী রীনা দত্তকে নিয়ে মুখ খুললেন আমির

0

বর্তমান স্ত্রী কিরণ রাও ও সাবেক স্ত্রী রীনা দত্তকে নিয়ে মুখ খুললেন আমির খান। তার দাবি, কিরণ ও রীনার সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। আমিরের কথায়, কিরণ-রীনার মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। কিন্তু এতে আমার কোনও ভূমিকা নেই। ভাল সম্পর্কের রসায়নটা তারা দু’জনই একমাত্র জানে।

২০০২ সালের রীনার সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয় আমির খানের। এ নিয়ে আমির জানান, ১৬ বছরের বিবাহিত জীবনে ছেদ টানাটা দু’জনের কাছেই অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল। পরিস্থিতি ঠিক রাখতে দু’জনেই চেষ্টা করেছেন। আমির বলেন, অনেক অল্প বয়সে আমাদের বিয়ে হয়েছিল। আমরা দু’জনেই প্রায় কিছুই জানতাম না সংসারের। রীনা আমার জীবনকে নানাভাবে সমৃদ্ধ করেছে।

আমির খান আর রীনার মধ্যেও বন্ধুত্ব কিন্তু অটুট রয়েছে। আমিরের কোনও ছবির প্রিমিয়ার মিস করেন না রীনা। রীনা ও আমিরের দুই সন্তান জুনাইদ ও ইরা-কে নিয়ে আমির জানান, জুনাইদ সিনেমায় থাকতে চায়। অভিনয় ও নির্মাণ-দুটোতেই তার আগ্রহ। ইরা-র মনে কী আছে জানি না। তবে সে সিনেমার জগতটাকে ভালোবাসে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.