Saturday, August 15

বর্ষীয়ান আলেমে দ্বীন আল্লামা মুফতি মুহিব্বুল্লাহ সাহেবের ইন্তেকাল

0

বর্ষীয়ান আলেমে দ্বীন আল্লামা মুফতি মুহিব্বুল্লাহ ইন্তেকা

সরওয়ার কামাল জামান
কক্সবাজার জেলা সংবাদদাতা

চকরিয়া উপজেলার অন্তর্গত বানিয়ারচর হামিউস সুন্নাহ মাদ্রাসার বর্ষীয়ান আলেমে দ্বীন আল্লামা মুফতি মুহিব্বুল্লাহ ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন। আজ সন্ধ্যা ৭.৪৫ মিনিটে চকরিয়া সরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আগামীকাল সকাল ১০.০০ টায় বানিয়ারচর মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

 

জীবনের প্রথম সাত বছর লতাবনিয়া প্রাইমারি স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। পরবর্তী সাত বছর দরবেশকাটা মাদ্রাসায় পড়ালেখা করেন। পরবর্তী সাত বছর দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় পড়ালেখা শেষ করেন। জীবনের প্রথম ২১ বছরে অধ্যয়ন সমাপ্ত করে প্রথমে বাঁশখালী উপজেলার বৈলছড়ি মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। দীর্ঘ ১৬ বছর সেখানে শিক্ষকতা করার পর চকরিয়া উপজেলার অন্তর্গত বানিয়ারচর মাদ্রাসায় দীর্ঘ ৪৫ বছর খেদমত করেন। এখানেই তিনি জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত ছিলেন। বানিয়ারচর মাদ্রাসা ব্রিজ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

হযরতের তিন ছেলে এবং দুই মেয়ে। ছেলে মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা নুরুল্লাহ এবং মাওলানা আতাউল্লাহ। মেয়ে আয়েশা ও আসমা। দুই জামাতা যথাক্রমে মাওলানা জাবের উদ্দিন এবং মাওলানা ওমর ফারুক।

জিন্দেগীর পুরোটা সময় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এর সুন্নতের পুরোপুরি অনুসরণ করেছেন। তিনি সুন্নাতে নববীর বাস্তব নমুনা ছিলেন। মহান আল্লাহ্ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.