Friday, September 18

খোকসা প্রেসক্লাবে ন্যাশনাল নিউজ ২৪ বিডি ডট কম'র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বস্তনিষ্ঠ সংবাদই জাতির উন্নয়ন – অফিসার ইনচার্জ মোঃ বজলুর রহমান

0
খোকসা প্রতিনিধি  : কু্ষ্টিয়া খোকসা উপজেলা ন্যাশনাল  নিউজ টোয়েন্টিফোর বিডি ডট কম’র  পাঠক ফোরামের আয়োজনে খোকসা প্রেস ক্লাবে রবিবার সন্ধ্যায় ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
ন্যাশনাল নিউজ টোয়েন্টিফোর অনলাইন প্রত্রিকার কু্ষ্টিয়া জেলা প্রতিনিধি মোঃ মিলন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসাস ইনচার্জ মোঃ বজলুর রহমান।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল আখতার।
খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সী লিটনের স্বাগত বক্তব্যের মধ্যে বক্তব্য দেন দৈনিক কু্ষ্টিয়া প্রত্রিকার স্টাফ রিপোটার মোঃ হুমায়ুন কবির, খোকসা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ভোরের কাগজের প্রতিনিধি মোঃ সাইদুর ইসলাম প্রবিন,
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মনিরুল ইসলাম মাসুদ, দৈনিক সংবাদের সাংবাদিক সুমন কুমার মণ্ডল, খোকসা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার সম্পাদক তমা মুন্সী, , ক্রাইম নিউজ কু্ষ্টিয়া প্রতিনিধি  মোঃআকরাম হোসেন,  দৈনিক দিনের খবর পত্রিকার খোকসা প্রতিনিধি সালাউদ্দিন আহম্মেদ ও দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সাংবাদিক মিলন খান, বাত্তা টিভি নিউজ বিশেষ প্রতিনিধি বাদশা খান,ফটো সাংবাদিক  আব্দুর রাজ্জাক ক্রাইম নিউজ ফটো সাংবাদিক মোঃআমিরুল ইসলাম,আনিচুর রহমান, পাপ্পু,তরিকুল প্রমুখও।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন সাংবাদিকতা ও পুলিশ, রাজনৈতিক নেতাগণ সমাজের যারযার অবস্থানে জনগনের সেবা করে।
সমাজকে আয়না হিসাবে দুস্টের দমন ও ষিষ্টার পালন এ নিতিতে সাংবাদিকগন কাজ করেন।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.