Saturday, September 12

বস্তিবাসীদের জন্য হবে বহুতল ভবন : প্রধানমন্ত্রী

0

বস্তিবাসীর জীবনমানের উন্নয়নে কাজ করছে সরকার। রাজধনীর বিভিন্ন এলাকায় বস্তিবাসীর জন্য বহুতল ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে এও জানিয়েছেন যে, রাজধানী ঢাকায় বস্তি থাকবে না।

আজ শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দাশেরকান্দি পয়:শোধনাগার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকাসহ বিভিন্ন নগরীর বস্তিবাসীর পুর্ণর্বাসনে শিগগিরই মহাপরিকল্পনা নিয়ে কাজ শুরু করবে সরকার। এলক্ষ্যে এখন যেসব এলকায় বস্তি রয়েছে সেখানে বহুতল ভবন নির্মাণ করা হবে। সেসব ফ্লাটে সুস্থ্য জীবনযাপন করবেন বস্তিবাসীরা। তবে সক্ষমতা অনুযায়ী ফ্ল্যাট ভাড়া দিয়ে বস্তীবাসীর থাকতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সরকার নগর এলাকায় বস্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনা শুরু করেছে। বিভিন্ন নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় বস্তির কারণে ভূমির অপচয় হচ্ছে। বস্তির একপাশে কিছু জায়গা নিয়ে বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ৫০০ বর্গফুটের মতো ফ্ল্যাট হলেও বস্তির চেয়ে ভালোভাবেই বসবাস করতে পারবে এসব পরিবার। ঢাকা শহরে এখন যেমন বস্তি রয়েছে আর এমন বস্তি থাকবে না। বহুতল ভবন নিমার্ণ করে দিবে। সবাই ফ্ল্যাট থাকতে পারবে। দিন সপ্তাহিক মাসিক ভাড়া দিয়ে থাকতে পারবে।

দেশের উন্নয়নের জন্য ধনী লোকের যেমন দরকার। তেমননি বস্তিবাসীরও প্রয়োজন রয়েছে। তাদের জীবনমান উন্নয়নের জন্য আমাদেরকেও ভাবতে হবে। তাদের জন্য আমাদের কাজ করতে হবে। কারণ আমার রাজনীতি তো তাদেরই জন্য।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.