Sunday, September 6

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান রাবি ভিসির

0

রাবি প্রতিনিধি: সাংবাদিকদের হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় উপাচার্য দপ্তরে রাবি প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে মত বিনিময় সভায় তিনি এই এই আহ্বান জানান।
এ সময় তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তাই লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মন্দ কাজের সমালোচনার পাশাপাশি ভাল উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে তুলে ধধরতে হবে’।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে সাক্ষাতের পর পর্যায়ক্রমে উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিকরা।
এ সময় প্রত্যেকেই বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
এ সময় সাংবাদকিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মানিক রাইহান বাপ্পী ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয়, সদ্য বিদায়ী সভাপতি রবিউল ইসলাম তুষার, সহ-সভাপতি মুজাহিদ শাহিন, মিজানুর রহমান রানা প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.