Thursday, September 3

বাংলাদেশের বিপক্ষে নামার আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

0

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামার আগে আচমকা একটি দুঃসংবাদ বয়ে এসেছে ভারতীয় শিবিরে। ইনজুরিতে পড়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাকে বাইরে রেখেই আজ মাঠে নামতে হতে পারে টিম ইন্ডিয়াকে।

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বিকাল সাড়ে ৩টায় গড়াবে বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচ। ম্যাচের আগে মঙ্গলবার সকালে থ্রো ডাউনের সাহায্যে অনুশীলন করছিলেন হার্দিক। এসময় হাতে আঘাত পান তিনি।

চোট পাওয়ার পর আর অনুশীলন করেননি হার্দিক। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়েছে,হার্দিকের ইনজুরি গুরুতর নয়। কিন্তু তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। ফলে টাইগারদের বিপক্ষে তার খেলা নিশ্চিত নয়।

হার্দিক ছাড়াও আরও ইনজুরি সমস্যা রয়েছে ভারতীয় টিমে। পেস অলরাউন্ডার বিজয় শঙ্কর হাতের ইনজুরি থেকে সেরে উঠলেও লাল-সবুজ জার্সিধারীদের বিপক্ষে খেলবেন কি না- নিশ্চিত নয়।

এছাড়া কেদার যাদব এখনো পুরোপুরি ফিট হয়ে ওঠেননি। গুঞ্জন রয়েছে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও তার সার্ভিস পাবেন না মেন ইন ব্লুরা। এমতাবস্থায় দল সাজাতে বাড়তি ভাবনায় পড়তে হচ্ছে ভারতকে।

তথ্যসূত্র: ক্রিকেট অ্যাডিক্টর

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.