Friday, August 21

বাংলাদেশের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

0

বাংলাদেশের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। শনিবার বিকেল ৪টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে জিম্বাবুয়ে।

দু’দল এক ম্যাচের টেস্ট, তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ১৮-১৯ ফেব্রুয়ারি দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ মাঠে গড়াবে। আর ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলায় একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সিরিজের তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে সিলেটে। ম্যাচগুলো যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ মাঠে গড়াবে। এরপর ঢাকায় ফিরে আসবে দু’দল। আর মিরপুরে ৯ ও ১১ মার্চ দুটি টি-টোয়েন্টি হবে। পরে ১২ মার্চ ঢাকা ত্যাগ করবে জিম্বাবুয়ে দল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.