Monday, September 7

বাংলাদেশের ৫ ম্যাচের টিকিট শেষ!

0

রাণীর দেশে আগামী বৃহস্পতিবার ২২ গজের লড়াই শুরুর আগে উত্তেজনায় কাঁপছে ক্রিকেট বিশ্ব। ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে নিজ নিজ দেশের সাফল্যের জন্য। বিশ্বকাপে বাংলাদেশের পাঁচটি ম্যাচের টিকিট এরই মধ্যে শেষ হয়ে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য সান।

লন্ডনের কেনিংটন ওভালে আগামী ৩০ মে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসরের। তবে ওই আসরে বাংলাদেশ প্রথম ম্যাচটি লড়বে ২ জুন ওভালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ইংল্যান্ডে বিপুলসংখ্যক বাংলাদেশির বাস। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে দর্শকদের যথেষ্ট আগ্রহ ছিল। সাম্প্রতিক সময় বাংলাদেশের পারফরম্যান্স এই আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের সব টিকিট শেষ।

আগামী ২ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওভালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মাশরাফি বাহিনী। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলা কার্ডিফে, ৮ জুন। আর ব্রিস্টলে ১১ জুন শ্রীলঙ্কা এবং এজবাস্টনে ২ জুলাই ভারতের বিপক্ষে খেলবে টাইগাররা। এছাড়া বাংলাদেশের শেষ ম্যাচ ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে লর্ডসে।

এবারের বিশ্বকাপে টিকিট কেনায় সবচেয়ে এগিয়ে ভারতীয় ও ইংলিশ ক্রিকেটভক্তরা। বেশির ভাগ ম্যাচের অধিকাংশ টিকিটের মূল্য ১০০ পাউন্ড ছাড়িয়ে গেলেও ইংল্যান্ড-বাংলাদেশ ও ভারত-আফগানিস্তান ম্যাচের টিকিটের দাম সবচেয়ে কম—৪০ পাউন্ড করে। তবে এ দুই দলের বাকি ম্যাচগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য ৫৫ পাউন্ড। বড় ম্যাচগুলোতে এই সর্বনিম্ন মূল্যই বেড়ে দাঁড়াচ্ছে ৭০ পাউন্ড।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.