Thursday, August 20

চট্টলবীর আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকীতে
 বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বাণিজ্য উপ কমিটির শ্রদ্ধা ও মিলাদ মাহফিল

0

সাবেক সফল মেয়র, বীর মুক্তিযোদ্ধা, গণমানুষের নেতা চট্টলবীর আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপ কমিটির উদ্যোগে চশমা হিলস্থ কবরস্থানে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে সংগঠন কার্যালয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বাণিজ্য উপ কমিটির সদস্য শেখ নওশেদ সরওয়ার পিল্টু, আওয়ামী লীগ নেতা মোক্তার আলী, জিয়া হায়দার চৌধুরী, মো: জানে আলম পারভেজ, মো: নজরুল আহমেদ, মো: জাকির হোসেন, মো: সুমন, মো: আরিফ আহমেদ, মো: জসিম, মো: পারভেজ, শাহজাহান পাটোয়ারী, নিজাম উদ্দীন পিন্টু, মো: মনজু, ছাত্রলীগ নেতা রুবেল দে প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.