রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্যসহ টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন।
আজ বুধবার পৃথক বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী।
নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে প্রথমবার হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবাদত হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে মুমিনুল বাহিনী। কিউইদের মাটিতে যে কোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়।