Sunday, September 6

বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপির জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি

0

মিলন খান : তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা ও অন্বেশন ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০১৯ বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ কার্যক্রমের অধীনে ১৭ টি ক্রীড়া প্রতিযোগিতা থাকছে যেমন আর্চরি, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, ক্যারাটে, শুটিং, তায়কোয়ানডো, টেবিল, টেনিস, ভলিবল, ১২ থেকে ১৪ বছর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাতার ও টেনিস খেলায় অনূর্ধ্ব ৮ থেকে ১২ বছর বয়সী ছেলে এবং মেয়ে খেলোয়াড় নির্বাচন করা হবে।

নির্বাচিত খেলোয়াড়দের বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমূহে প্রথমে ১ মাস মেয়াদের একটি এবং পরবর্তীতে দেড় মাস মেয়াদী প্রশিক্ষণ শিবির এর মাধ্যমে বছরে সর্বমোট ১৬০০ জন খেলোয়াড়দের কে প্রশিক্ষণ প্রদান করা হবে।
দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগন নির্ধারিত ছক অনুযায়ী খেলোয়াড়দের বয়স যাচাই শারীরিক যোগ্যতা ও সংশ্লিষ্ট খেলার পারদর্শিতার বিষয়ে বাছাই পরীক্ষা সম্পন্ন করবেন।

রাজশাহী ও রংপুর বিভাগ, খুলনা ও বরিশাল বিভাগ, ঢাকা ময়মনসিংহ বিভাগ, চট্রগ্রাম ও সিলেট বিভাগ এর সকল জেলার বাছাই পরীক্ষা জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কুষ্টিয়ায় ১০/০৩/১৯, ঝিনাইদহ ০৬/০৩/১৯, মেহেরপুর ০৯/০৩/১৯ চুয়াডাঙ্গা ০৭/০৩/১৯ ইং তারিখে অনুষ্ঠিত হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.