Sunday, September 6

বাংলাদেশ ক্ষেতমুজুর সমিতির ৫ দফা দাবির আদায়ের র‌্যালি অনুষ্ঠিত

0

নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ “কাজ মুজুরি জমি অধিকার ইনসাফ চাই” এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ ক্ষেতমুজুর সমিতির উদ্যোগে এক র‌্যালি সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষি শেষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের কাছে স্বারক লিপি পেশ করেছে।

এ উপলক্ষে মঙ্গলবার ২৬ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা চত্বরে বাংলাদেশ ক্ষেতমুজুর সমিতির সভাপতি মো. শাহজাহান মিয়া, জেলা কমিউনিষ্ট পাটির আব্দুর রউফ ও জেলা ছাত্রউনিয়নের মো. আবু বকর দরিদ্র ক্ষেতমুজুরদের উদ্দেশ্যে দাবি আদায়ের কথা বলেন।

বক্তারা গ্রামীন সরকারি বরাদ্দের অনিয়ম, চাল সহ অন্যান্য খাদ্য দ্রব্যের দামের উর্ধগতি, রেশনিং ব্যাবস্থা, কাজের নিশ্চয়তা, ন্যায্য মুজুরি ও ভূমিহীনদের খাস জমির সুষ্ঠু বরাদ্দের দাবি জানান।
এ সময় উপজেলার বিভিন্ন উইনিয়নের ক্ষেতমুজুর, প্রান্তিক কৃষরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.