Wednesday, September 2

বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের আলোচনা সভা

0

চট্টগ্রাম : বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগর আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ৩ এপ্রিল চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি মো: হাবিব উল্লাহ’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ হান্নান, দৈনিক আজাদীর সিনিয়র সাব এডিটর মো: খোরশেদ আলম, স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগর’র সাধারণ সম্পাদক ও এডিশন্যাল পি.পি চট্টগ্রাম আদালত এড. সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী টিপু প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন, জননেত্রী শেখ হাসিনা পরিষদের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, জননেত্রী শেখ হাসিনা পরিষদ বায়েজীদ থানা সভাপতি ইব্রাহিম এ রহমান, আব্দুল মান্নান, রবিউল হাসান টিটু, দিদারুল আলম দিদার সহ আরো অনেকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.