Monday, September 14

এমপি নজরুল ইসলাম চৌধুরীর সাথে
বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ চন্দনাইশ উপজেলা কমিটির মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা

0

চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য, অসম্প্রদায়িক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী’র সাথে তাঁর নিজ বাসভবনে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ চন্দনাইশ উপজেলা কমিটি। এ সময় চন্দনাইশ গীতা পরিষদ আহ্বায়ক অমিতাভ চৌধুরী টিটোর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ.লীগ সহ-সভাপতি হাবিবুর রহমান, চন্দনাইশ পূজা পরিষদ সাধারণ সম্পাদক, আ.লীগ সহ-সভাপতি বলরাম চক্রবর্তী, চন্দনাইশ আ.লীগ সহ-সভাপতি আব্দুল মালেক রানা, তপন চক্রবর্তী, কৃষ্ণ চক্রবর্তী, অলক কুমার দে, সৈকত দাশ ইমন, সত্যপদ তালুকদার বাবলা, বিকাশ তালুকদার, মৃনাল কান্তি ধর, সৌরভ দাশ শুভ্র, গোপাল কৃষ্ণ ঘোষ ,দিলীপ দেব, রাজু সরকার, রাজীব আচার্য, রিংকু বৈদ্য, সুনীল দে,রাজু দেব,সুজন বিশ্বাস,পুলক ভট্টাচার্য, পাপ্পু দেব, শিমুল পাল, সুদীপ্ত সিকদার, সুকান্ত দাশ, সুজন সেন, সুমন পাল প্রমূখ। এই সময় মাননীয় সাংসদ গীতা পরিষদের চলমান কর্মকান্ডে সন্তুষ্টি ও নেতৃবৃন্দের প্রশংসা করেন। ভবির্ষ্যতে পরিষদের সকল কর্মকান্ডে সার্বিক সহযোগীতা ও পাশে থাকার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন এবং পরিষদের সার্বিক সফলতা কমনা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.